মালদা

মালদা জেলা শাসকের নির্দেশে গাজোলে হয়ে গেল কিষান ক্রেডিট কার্ডের একটি বিশেষ ক্যাম্প

মালদা জেলা শাসকের নির্দেশে শনিবার গাজোলে একটি স্পেশাল কিষান ক্রেডিট কার্ডের জন্য একটি বিশেষ ক্যাম্প করা হয়। এদিন এই ক্যাম্পে গাজোলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে বহু মানুষ আসেন কিষান ক্রেডিট কার্ড তৈরি করতে। এডিও মানবেন্দ্র কুমার সাহা জানান, সারা বছর ধরে এই কার্ড তৈরির কাজ করা হয়। তবে শনিবার কিষান ক্রেডিট কার্ড তৈরি নিয়ে একটি বিশেষ ক্যাম্প করা হয়। আর সেই ক্যাম্পে কৃষকদের ভালো সারা পাওয়া গেছে। এদিন প্রায় ৭০০ শোর বেশী মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও মালদা থেকে দুই জন আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন। এই কার্ড থাকলে আগামী দিনে সরকারের পক্ষ থেকে অনেক কিছু সুযোগ সুবিধা কৃষকরা পাবে।